'সরগম'-এর প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মৃতিচারণ, আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগীতবিষয়ক মাসিক পত্রিকা ‘সরগম’-এর ২০ বছর পূর্তি ও ‘সরগম সাংস্কৃতিক দল’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হলো। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন। অনুষ্ঠানে অতিথি ছিলেন কম্পট্রলার ও অডিটর জেনারেল মাসুদ আহমেদ প্রমুখ। এছাড়া আরও বক্তব্য দেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, ‘সরগম’ সম্পাদক কাজী রওনাক হোসেন, বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, গীতিকার কে জি মোস্তফা, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী প্রমুখ।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজনে দেশের জনপ্রিয় শিল্পীরা গান শোনান।