
ঋতু সাত্তার । অভিনয় করেন, নির্দেশনাও দেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে ডগ, উওম্যান, ম্যান নাটকটি প্রথম মঞ্চস্থ হলো। একই মঞ্চে নাটকটি মঞ্চস্থ হবে ৩১ মে পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায়। নাটকটি রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন ঋতু।
ঋতু, হঠাৎ জার্মান নাটক কেন?
জার্মান বলে নয়। মূলত গল্পটা শহুরে গল্প। শহরের দুই ছেলেমেয়ের সম্পর্কের গল্প। আমি তো শহরে বড় হয়ে ওঠা মেয়ে। খেয়াল করে দেখেছি, শহরের তরুণ-তরুণীর সম্পর্ক, টানাপোড়েনটা মিসিং। নেই। শহুরে জীবনে প্রেমের চেয়ে বস্তু, ইগো ইত্যাদি বড় হয়ে দাঁড়ায়। থিয়েটারে এই কথাগুলো বলা জরুরি। আমরা তো আমাদের মঞ্চনাটকে সাহিত্য কিংবা বার্তাপ্রধান গল্প নিয়ে কাজ করি। সহজ গল্প পেলাম, তা নিয়ে নিরীক্ষা করলাম। এই তো!
ইংরেজিতে করা কেন?
সারা পৃথিবীতেই এটা হয়। ভাষা নিয়ে নিরীক্ষা সবখানেই হয়। আমরা আলাপচারিতায় এক বাক্যে দু-তিনটি ইংরেজি শব্দ বলি, কিন্তু ইংরেজি ভাষার সঙ্গে একটা দূরত্বও আছে। পুরো ইংরেজি ভাষার নাটক করার সময় এসেছে। ভাষা-সচেতনতার দিক ভেবেই কাজটা এভাবে করা। গল্পটা তো শহুরে। আমাদের শহুরে জীবনে ইংরেজি ভাষা একটা স্ট্যাটাস-কো হয়ে দাঁড়িয়েছে। সংস্কৃতির জায়গাটাকেও সেভাবে কর্ষণ করা যায় কি না, সে িনরীক্ষাও হলো।
গল্পে মানব-মানবীর মধ্যে কুকুর ঢুকে পড়ল কী করে?
শহুরে গল্পটির মূল হচ্ছে একািকত্ব। একািকত্ব থেকে বাঁচার জন্য একটা পোষা প্রাণীর কথা ভাবি। হঠাৎ করে সম্পর্ক খঁুজে পাওয়ার প্রতিচ্ছবি হলো কুকুরটা।
নাটকটা কেমন হবে?
আমার তো মনে হয় ভালো। প্রত্যেকেই যে শ্রম ও সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, তাতে উতরে না যাওয়ার কোনো কারণ নেই। কাল (১৯ মে) কারিগরি মঞ্চায়নের পর আমরা ফিরেছি রাত একটার পর। সকাল ১০টা থেকে ছিলাম সেখানে। প্রত্যেকেই সেখানে এতটা সময় দিলেন, সেটা নিশ্চয় শুধু থিয়েটারকে ভালোবাসেন বলেই নয়, নিজের কাজটির প্রতি ভালোবাসাও তার অন্যতম কারণ।
জাহীদ রেজা নূর