'সাঁইজি আমার সঙ্গেই আছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদা পারভীন
ফরিদা পারভীন

ফরিদা পারভীন। লালনগীতির শিল্পী। অ্যালবাম বেরিয়েছে আটটি। আজ তিনি শ্রোতাদের গান শোনাবেন ‘ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব’ অনুষ্ঠানে। এটি আজ দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
‘ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব’ অনুষ্ঠানে আমি...
চ্যানেল আইয়ে আজ বেলা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ অনুষ্ঠানে আমি গান করব। সেখানে শ্রোতারা ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং পছন্দের গান শুনতে পাবেন। অনুষ্ঠানে দুই ভাগে গান করব। এক ভাগে থাকবে প্রেম ও দেশের গান, অপর ভাগে লালন সাঁইজির গান।
আমার যত কাজ...
এখন আমি ব্যস্ত আছি লালন সাঁইজির গানের সুর সংগ্রহ ও স্বরলিপি তৈরির কাজে। স্বরলিপি তৈরি করার ফলে সাঁইজির গান কেউ বিকৃতি করতে পারবে না। আর বিদেশিরাও সাঁইজির গান গাইতে পারবে।

আমার অচিন পাখি...
তেজকুনীপাড়ায় ‘অচিন পাখি’ নামে আমার একটি স্কুল আছে। এখানে প্রায় ১০০ জন শিক্ষার্থী গানের তালিম নিচ্ছে। আলাদা করে বাঁশি শেখার ব্যবস্থাও রয়েছে এখানে।
পরিকল্পনা করছি...
ফরিদা পারভীন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছি। এ বছরই নিবন্ধনের কাজ শেষ করে কার্যক্রম হাতে নেব। এ ফাউন্ডেশন লোকসংগীতের প্রসারে কাজ করবে।
লালন সাঁইজিকে সামনে পেলে যা বলতাম...
সাঁইজিকে আলাদা করে পেতে হয় না। উনি সব সময় আমার সঙ্গেই আছেন। তিনি আমার সবকিছু দেখছেন, আমার পথ চলতে সহায়তা করছেন।
মো. রুবেল