'সাইকো'র শিকার রিয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬০ সালে আলফ্রেড হিচকক পরিচালিত ‘সাইকো’ হলিউডে মুক্তি পাওয়ার পর তুমুল জনপ্রিয়তা লাভ করে। সেই জনপ্রিয়তার জের ধরেই ২০১৩ সালে শুরু হয় মার্কিন টিভি সিরিজ ‘বেইটস মোটেল’। সিরিজটির চারটি সিজন শেষ হবার পর এবার পঞ্চম সিজনের টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে সংগীত তারকা রিয়ানাকে ম্যারিয়ন ক্রেইনের ভূমিকায় অভিনয় করতে।
‘সাইকো’ ছবিটিতে ম্যারিয়ন ক্রেইন চরিত্রটি ‘সাইকো’ নরম্যান বেইটসের বর্বরতার শিকার হন। ম্যারিয়নকে নির্মমভাবে হত্যা করেন নরম্যান। ‘বেইটস মোটেল’ এর টিজার দেখে মনে হচ্ছে রিয়ানাও নিশ্চিতভাবে মরতে চলেছেন। দেখা যাক আসলেই কী হবে নাটকে। ২০ ফেব্রুয়ারি থেকে এ অ্যান্ড ই চ্যানেলে নাটকটির পঞ্চম ও শেষ সিজনের সম্প্রচার শুরু হবে। ইয়াহু সেলিব্রিটি