ফারাহ শারমীন। উপস্থাপনা করেন। এখন তিনি দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন—‘পন্ডস মাই সেকেন্ড হানিমুন’ ও ‘হরলিক্স লাইট লাইফ টু দ্য ফুলেস্ট’।পন্ডস মাই সেকেন্ড হানিমুন...বাংলাদেশে এ ধরনের অনুষ্ঠান এটাই প্রথম। উপস্থাপনা করে খুবই মজা পাচ্ছি। এই অনুষ্ঠানের গালা রাউন্ডের শুটিংয়ের জন্য এখন কক্সবাজারে আছি। আমরা সাধারণত তারকাদের কাছ থেকে ভালোবাসার গল্প শুনি। তা-ও সংলাপ ঠিক করা থাকে, অভিনয় থাকে। কিন্তু এটা একেবারেই আমজনতার অনুষ্ঠান। মানুষগুলো এত সহজ, স্বাভাবিকভাবে তাদের কথাগুলো উপস্থাপন করে, দারুণ লাগে! টক শো হরলিক্স লাইট লাইফ টু দ্য ফুলেস্টের অভিজ্ঞতা...এটাও একটা চমৎকার অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপস্থাপনার সুবাদে ২৬ জন তারকার গল্প খুব কাছ থেকে জানতে পেরেছি। অনেক ভেতরের গল্প, যেগুলো এমনিতে কখনোই জানা হয় না। দর্শক তো টিভিতে শুধু ২০ মিনিটের আড্ডাটা দেখেন। শুটিংয়ের সুযোগে ক্যামেরার পেছনেও অনেক আড্ডা দেওয়া হয়।টক শো উপস্থাপনার চ্যালেঞ্জ...ক্যামেরা অন হলেই আমার ভেতরে ভীষণ রোমাঞ্চ কাজ করে। মনে হয়, অসংখ্য দর্শক আমাকে দেখছেন। শুধু যে নিজের প্রশ্নের উত্তরগুলো জানলেই হয়, তা নয়। যে দর্শক অনুষ্ঠান দেখছেন, তাঁদের মনের প্রশ্নগুলোর উত্তরও আমাকে খুঁজতে হয়।সাক্ষাৎকার নেওয়া এবং দেওয়া...আমার মনে হয় সাক্ষাৎকার দেওয়া সাক্ষাৎকার নেওয়ার চেয়ে অনেক কঠিন। আমি অবশ্য এখন শিখে গেছি। চটপট উত্তর দিতে পারি! হা হা হা...এমন কোনো গুণ, যা দর্শক জানেন না...আমার তো কোনো গুণই নেই! ঘষামাজা করে যা একটু কাজ করি! হা হা হা...ছোটবেলায় গান শিখেছি। এখন তো গানের ‘গ’ও করি না। বোধ হয় মানুষের সঙ্গে কথা বলার কাজটাই ভালো পারি। শুধু ক্যামেরার সামনেই না, কর্মজীবনেও আমার কাজ সেটাই। মো. সাইফুল্লাহ