‘সাদা’র পরে ‘নীল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনারের প্রথম অ্যালবাম ডানপিটে বের হয়েছিল ২০০৮ সালে। ওই অ্যালবামের ‘সাদা’ গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল। সেই গানের রেশ ধরে মিনার এবার লিখেছেন ‘নীল’ শিরোনামের একটি গান। মিনারের নতুন অ্যালবামে থাকবে গানটি। মিনার বললেন, ‘সাদা গানে এক ধরনের অনুভূতির কথা বলেছিলাম। নীল গানের ভাবনাটা একেবারেই অন্য রকম।’ডানপিটের সংগীতায়োজন করেছিলেন তাহসান। মাঝে উচ্চতর পড়াশোনার কারণে দেশের বাইরে ছিলেন তিনি। আর তাই নিজের নতুন অ্যালবামের কাজ বন্ধ রেখেছিলেন মিনার। দেশে ফেরার পর মিনারের নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন তাহসান।তাহসান বলেন, ‘মিনার খুবই মেধাবী। ও যেমন লেখে, তেমনই সুর করে। এ কারণেই ওর গানগুলোর সংগীতায়োজন করছি। আশা করছি, প্রথম অ্যালবামের মতো মিনারের নতুন গানগুলোও শ্রোতাপ্রিয়তা পাবে।’মিনার জানান, তাঁর নতুন অ্যালবামে গান থাকছে ১০টি। সব কটির কথা ও সুর তাঁর নিজেরই। এবারের ঈদে জি-সিরিজ থেকে অ্যালবামটি বাজারে আসবে।