‘সানন্দা তিলোত্তমা’ হলেন অর্পিতা সিনহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত ‘ডাবর-গুলাবরি সানন্দা তিলোত্তমা’ প্রতিযোগিতায় সেরা সুন্দরী হলেন কলকাতার মেয়ে অর্পিতা সিনহা। দ্বিতীয় ও তৃতীয় হলেন আসামের প্রীতি কঙ্কণা ও কলকাতার সোনিকা চৌহান। অর্পিতার মাথায় সোনার মুকুট পরিয়ে দেন গত বছরের সেরা সুন্দরী ইরম করিম।রোববার সন্ধ্যায় সুন্দরীদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কলকাতার একটি অভিজাত হোটেলে। পূর্ব ভারতের ওডিশা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের আসামসহ বিভিন্ন রাজ্যের চার হাজার ৫৩০ জন এই প্রতিযোগিতায় অংশ নেন।