'সার্কেল অব হোপ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ‘সার্কেল অব হোপ’ শিরোনামের মঞ্চ পরিকল্পনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘আইএবি-গানশালা স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন ২০১৩’ শিরোনোমের এই আয়োজন মূলত ‘এক নির্ঝরের গান’ প্রকাশনা অনুষ্ঠানের সঙ্গে আগামী প্রজন্মের স্থপতিদের যুক্ত করার উদ্যোগ। আজ সন্ধ্যা ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে প্রতিযোগিতার বিষয়ে প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিচারক থাকছেন সৈয়দ গাউসুল আজম শাওন, অমিতাভ রেজা, ওয়াকিলুর রহমান, মুস্তফা খালিদ, সালাউদ্দিন আহমেদ, মাহমুদ আনোয়ার প্রমুখ। আগ্রহী প্রতিযোগীরা http://www.iab.com.bd ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন। বিজ্ঞপ্তি।