‘সিঁধেল চোর’ মীর সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের প্রয়োজনে বিচিত্র চরিত্রে অভিনয় করলেও এই প্রথম সিঁধেল চোরের অভিনয় করেছেন মীর সাব্বির। তিনি বলেন, ‘নাটকটির কাজ করতে চুরির বিভিন্ন ধরনের অভিজ্ঞতাও অর্জন করেছি।’সম্প্রতি কদম চোরা নামের একটি নাটকে সিঁধেল চোর হয়েছেন সাব্বির। ইকবাল খন্দকারের লেখা নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকের গল্পে দেখা যাবে, কদম গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে সিঁধ কেটে চুরি করে। ভালোবাসে শাবানা নামের একটি মেয়েকে। কিন্তু চোর হওয়ায় কদমের ভালোবাসা প্রত্যাখ্যান করে শাবানা। এরই মধ্যে শাবানার অন্যত্র বিয়ে হয়ে যায়। মানসিকভাবে ভেঙে পড়লেও চুরি ছাড়ে না কদম। এভাবেই নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগোতে থাকে কদম চোরা নাটকের গল্প।মীর সাব্বির ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন মৌসুমী বিশ্বাস, আরফান আহমেদ প্রমুখ।নাটকটি ঈদের তৃতীয় দিন একুশে টিভিতে দেখানো হবে।