'সিংঘাম' আবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকের খাঁচায় যেন পুষে রাখা আস্ত একটা সিংহ! সাহসী, সৎ, নির্ভীক পুলিশ অফিসার সিংঘামকে নিশ্চয়ই এখনো ভোলেনি দর্শকেরা। রোহিত শেঠি আর অজয় দেবগন জুটির দুর্দান্ত ব্যবসাসফল সেই ছবিটির সিক্যুয়েলও এসে গেল। মুক্তি দেওয়া হলো ছবিটির ট্রেলার। হিন্দিতে সিংঘাম বানানো হয়েছিল তামিল ছবি পুনর্নির্মাণ করে। তবে সিংঘাম রিটার্নস মৌলিক চিত্রনাট্য। এবার আর তামিল গল্পে হাত পাতেননি রোহিত। রোহিতের ছবি মানেই হাস্যরস আর অ্যাকশনে ভরপুর। এই ছবিতেও এর ব্যতিক্রম নেই। বিনোদনের রেসিপিতে ঠাসা এই ছবিতে ধুন্ধুমার অ্যাকশন একটু বেশিই আছে বলে মনে হচ্ছে ট্রেলার দেখে। এবার অজয়ের নায়িকা হিসেবে থাকছেন কারিনা কাপুর। টিএনএন।