‘সিআইডি’তে আমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’তে দেখা যেতে পারে বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আমির খানকে। আমির ‘তালাশ’ চলচ্চিত্রের প্রচারণা উপলক্ষে ‘সিআইডি’র দলে যোগ দিতে পারেন। সিআইডি’র একটি পর্বে আমির খান তাঁর ‘তালাশ’ চলচ্চিত্রের প্রচারণা উপলক্ষে যোগ দিতে রাজি হয়েছেন। তবে কবে নাগাদ ক্যামেরার সামনে দাঁড়াবেন, তা এখনো ঠিক হয়নি। এক খবরে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।ভারতীয় সনি টিভি চ্যানেলে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’তে মূলত থ্রিলারধর্মী কাহিনি দেখানো হয়। আমির খানের ‘তালাশ’ চলচ্চিত্রটিও থ্রিলারধর্মী। এ চলচ্চিত্রে এক গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্ভবত এ কারণে প্রচারণার জন্য ‘সিআইডি’কেই বেছে নিচ্ছেন আমির খান। ‘তালাশ’ চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছরের ৩০ নভেম্বর।