‘সিম্পলি কণা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর পর প্রকাশিত হচ্ছে কণার তৃতীয় একক অ্যালবাম। এরই মধ্যে নামও চূড়ান্ত হয়েছে, সিম্পলি কণা। অ্যালবামে গানের সংখ্যা ১০টি—তিনটি দ্বৈত ও সাতটি একক কণ্ঠের গান। রয়েছে নজরুলসংগীতও। দ্বৈত কণ্ঠের গানে কণার সহশিল্পীরা হলেন বাপ্পা মজুমদার, শ্রীলঙ্কার আইরাজ উইরারাথনে ও মার্কি। অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মুক্তাদির ও শ্রীলঙ্কার আইরাজ উইরারাথনে। কণা বলেন, ‘সব ধরনের শ্রোতার কথা ভেবেই অ্যালবামটির কাজ করেছি। এ ছাড়া এবার নিজের একটা ইচ্ছা পূরণ করেছি। ছোটবেলা থেকেই নজরুলসংগীত চর্চা করছি। এই গানের প্রতি এক ধরনের দুর্বলতা আমার অনেক দিনের। এবার নিজের অ্যালবামে একটি নজরুলসংগীত গেয়েছি।’সিম্পলি কণা অ্যালবামটি প্রকাশ করছে ডেডলাইন মিউজিক।