‘সিসিমপুর’ দেখে পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিসিমপুর নিয়ে ঈদের জন্য তৈরি হলো নাটক ঈদ এলো সিসিমপুরে। দেশ টিভিতে ঈদের দিন সকালে প্রচারিত হবে নাটকটি। ঈদের আগের দিন টুকটুকি, হালুম, শিকু, ইকরিদের জন্য দাদু উপহার হিসেবে পাঠিয়েছেন ঈদকার্ড। উপহার সবাই পেলেও ইকরি পায়নি। সেকি কাণ্ড! ডাকপিয়ন আজিজুল হাকিমের তো মাথা খারাপ অবস্থা! কোথায় গেল ইকরির ঈদকার্ড? হ্যাঁ, ইকরির হারিয়ে যাওয়া ঈদকার্ড নিয়ে সেই মহাকাণ্ড থাকছে ঈদ এলো সিসিমপুরে নাটকে। নির্মাতা প্রতিষ্ঠান নয়নতারা কমিউনিকেশন সূত্রে জানা গেছে, নাটকটির সঙ্গে থাকছে ছোটদের জন্য কুইজ। তাতে অংশ নিয়ে সোনামণিরা জিতে নিতে পারবে পুরস্কার। কুইজের উত্তর পাঠানোর নিয়ম: যেকোনো মুঠোফোন থেকে Sisimpur লিখে একটি স্পেস দিয়ে উত্তর লিখে এসএমএস পাঠিয়ে দিতে হবে ৭১৭১ নম্বরে।