'সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব' শুরু হবে 'আয়নাবাজি' দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আয়নাবাজি’ ছবিতে নাবিলা ও চঞ্চল চৌধুরী
‘আয়নাবাজি’ ছবিতে নাবিলা ও চঞ্চল চৌধুরী

আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে শুরু হচ্ছে ‘সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব’। উৎসবের ১১তম আসরের শুরুর দিনে দেখানো হবে বাংলাদেশি নির্মাতা অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’। উৎসবের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
১৪ থেকে ২৩ অক্টোবর হবে এই উৎসব। ১৪ অক্টোবর উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় সিয়াটল আর্ট মিউজিয়ামে দেখানো হবে ‘আয়নাবাজি’। একই সঙ্গে দেখানো হবে তামিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ রাইড টু রিমেম্বার’। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের বাছাই করা ছবি উৎসবে দেখানো হবে।

সিয়াটল উৎ​সব ওয়েব সাইটের একটি ব্যানার
সিয়াটল উৎ​সব ওয়েব সাইটের একটি ব্যানার

উৎসবে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অমিতাভ রেজা ও অভিনেতা চঞ্চল চৌধুরী। উৎসবে যোগ দেওয়ার আগে নিউইয়র্কে আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন চঞ্চল চৌধুরী। ছবিটিতে আরও অভিনয় করেছেন নাবিলা, গাউসুল আজম প্রমুখ।