‘সীতার অগ্নিপরীক্ষা’ বর্ধমানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশীয় সংস্কৃতি প্রসারকেন্দ্র সাধনার নাটক সীতার অগ্নিপরীক্ষা আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে ভারতের বর্ধমানে, তেপান্তর জাতীয় থিয়েটার উৎসবে। বর্ধমানের সাতকাহুনিয়ার তেপান্তর নাট্যপল্লিতে স্থানীয় নাট্যসংগঠন ‘এবং আমরা’ আয়োজন করেছে এ উৎসব। চলবে ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। নাটকটি লিখেছেন সাইমন জাকারিয়া। তিনি এই নাটকে বাল্মীকি-কীর্তিবাসের রামায়ণের আখ্যানকে বাংলাদেশের লোকায়ত রামায়ণ পরিবেশনার ধারায় নতুনভাবে ব্যাখ্যা করেছেন। নাটকে একক অভিনয় করেছেন ও নির্দেশনা দিয়েছেন নাজনীন চুমকী।