‘সুখী মানুষের ভিড়ে’ ফজলুর রহমান বাবু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় দৃশ্যধারণের কাজ শেষে ধারাবাহিক নাটক ‘সুখী মানুষের ভিড়ে’র প্রচার শুরু হচ্ছে শিগগিরই। সাগর জাহানের রচিত নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। ‘সুখী মানুষের ভিড়ে’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, দেলোয়ার হোসেন জীবন, রোমানা, স্বাগতা, মুনমুন প্রমুখ।ফজলুর রহমান বাবু জানান, ‘গত বছর অস্ট্রেলিয়ায় এই নাটকের শুটিং করেছিলাম। এরপর প্রায় ৩০টির মতো নাটকে অভিনয় করেছি। এ জন্য ‘সুখী মানুষের ভিড়ে’ নাটকের গল্প ও আমার চরিত্রটি সম্পর্কে খুব বেশি মনে নেই। এটাই ছিল আমার প্রথম অস্ট্রেলিয়া সফর। সিডনিসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকের শুটিং করে অনেক ভালো লেগেছে।’