‘সুতরাং’ শুরু হচ্ছে, নেই সুভাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল। ২০ নভেম্বর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন। রাজধানীর দেয়ালে দেয়ালে পোস্টারও লাগানো হয়েছিল। ছাপানো হয়েছে আমন্ত্রণপত্র। তাতে লেখা, ‘সুতরাং’ আলোকচিত্র প্রদর্শনীর নায়ক সুভাষ দত্ত অনুষ্ঠানের এই শুভ মুক্তিতে দৃক গ্যালারিতে সবার মাঝে উপস্থিত থাকবেন। কিন্তু ছবির মানুষটি সত্যিই ছবি হয়ে গেলেন। চলে গেলেন না-ফেরার দেশে। তাঁর ছবিতে এখন ফুলের মালা। বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্ত দেহত্যাগ করেছেন গত শুক্রবার। গুণী এই মানুষটিকে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ক্যামেরায় ধারণ করেছেন তরুণ আলোকচিত্রী সালমা আহমেদ। এসব আলোকচিত্র নিয়ে ২০ নভেম্বর ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হবে প্রদর্শনী সুতরাং। এই আয়োজন সামনে রেখে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের পরিকল্পনাও ছিল। কিন্তু সংবাদ সম্মেলনের আয়োজনটি পরিণত হয় শোকসভায়।বেগম রোকেয়ার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের অপূর্ণ ইচ্ছা নিয়েই দেহত্যাগ করেন সুভাষ দত্ত। তাঁর শেষ স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করলেন স্বজনেরা। জানালেন, সরকারি সহযোগিতা না পেলেও তাঁরা এ চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়ে তাঁর প্রতি নিজেদের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন।রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত শোকসভায় শফি বিক্রমপুরীর সভাপতিত্বে বক্তব্য দেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মোর্শেদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি কাজী রওনক হোসেন, প্রয়াত সুভাষ দত্তের জামাতা অশোক দাস ও বিকাশ মজুমদার, দুই নাতনি অদিতি দাস ও অর্জিত দত্ত, নাতি পূর্ণ দত্তসহ পরিবারের সদস্যরা। সঞ্চালনা করেন আলোকচিত্রী সালমা আহমেদ।কমল দাশগুপ্তকে নিয়ে আলোচনা ও গানবাংলা গানের কালজয়ী সুরস্রষ্টা কমল দাশগুপ্ত স্মরণে আজ সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ক্রান্তি শিল্পীগোষ্ঠী যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। দ্বিতীয় পর্বে কমল দাশগুপ্তের সুরকার নজরুলসংগীত ও আধুনিক বাংলা গান পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পীরা।লোকসাহিত্য পুরস্কারআজ সোমবার বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ২০১১ সালের ‘লোকসাহিত্য পুরস্কার’ ও লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার’ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও বিশেষ অতিথি থাকবেন কবি নির্মলেন্দু গুণ।সাহিত্যের ছোট কাগজ লোক-এর ১০ বছর পূর্তি উপলক্ষে ২০০৯ সাল থেকে একজন তরুণ লেখককে ২৫ হাজার টাকা অর্থ মূল্যমানের লোকসাহিত্য পুরস্কার ও একটি সাহিত্যের ছোট কাগজকে ১০ হাজার টাকা মূল্যমানের লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার দেওয়া হচ্ছে। এই দুই ক্ষেত্রে ২০১১ সালের পুরস্কার পাচ্ছেন তরুণ কবি মুজিব মেহদী ও চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকা কথা। বিজ্ঞপ্তি। জাদুঘরের ঐতিহ্যবাহী কারুশিল্প প্রদর্শনীজাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দুই বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল রোববার শুরু হয়েছে ঐতিহ্যবাহী কারুশিল্প প্রদর্শনী। জাদুঘরের জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগ এর আয়োজন করেছে। সকালে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও সাবেক সচিব মুহাম্মদ সিরাজউদ্দিন। জাদুঘর ট্রাস্টি বোর্ডের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন স্বনামধন্য ও নন্দিত শিল্পী ১০ ধরনের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।