'সুধী প্রধান স্মৃতি স্মারক বক্তৃতা' দিলেন রামেন্দু মজুমদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার আনন্দ সভার ‘সুধী প্রধান স্মৃতি স্মারক বক্তৃতা’ দিয়েছেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। সম্প্রতি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। বক্তৃতার বিষয় ‘নানা ভাষা নানা সংস্কৃতি, বিশ্বনাট্যের গতি-প্রকৃতি’। অনুষ্ঠানে সুধী প্রধানের ওপর নির্মিত তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারত সরকারের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক পরিচালক ও বর্তমানে রবিতীর্থের অধিকর্তা অনুপ মতিলাল। স্বাগত ভাষণ দেন আশীষ গোস্বামী। সুধী প্রধান সম্পর্কে বলেন মালিনী ভট্টাচার্য।