'সুপার বাবা' ক্রিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস হেমসওর্থ
ক্রিস হেমসওর্থ

পর্দায় সুপারহিরোর চরিত্রে অভিনয় করেন অস্ট্রেলীয় তারকা ক্রিস হেমসওর্থ। বাস্তবেও তিনি এক ‘সুপারহিরো’। অথবা তাঁকে বলা যেতে পারে এক ‘সুপার বাবা’। কেন? ছোট্ট মেয়ে ইন্ডিয়া নিজের জন্মদিনে একটি বিশেষ নকশার কেকের আবদার করেছিল বাবা ক্রিসের কাছে। কিন্তু ঠিক সে রকম কেক কোনো দোকানেই খুঁজে পাচ্ছিলেন না থর তারকা ক্রিস।

বাবার বানানো কেক
বাবার বানানো কেক

এত অল্প সময়ে ফরমাশ দিয়ে বানিয়ে নেওয়ারও উপায় ছিল না। তখন কী আর করা? যেকোনোভাবেই হোক মেয়ের শখ তো মেটাতেই হবে। তাই ডিম, ময়দা নিয়ে বাবা নিজেই বনে গেলেন রাঁধুনি। নিজের মতো করে মেয়ের পছন্দের কেকটি বানাতে কোমর বেঁধে হেঁশেলে ঢুকে গেলেন। সেই ছবি ক্রিসের স্ত্রী এলসা ইনস্টাগ্রামে পোস্টও করেছেন। ক্রিসের বানানো কেকটি হয়তো দোকানের কেকের মতো নিখুঁত হয়নি, কিন্তু ভালোবাসা আর মমতায় ভরপুর সেই কেক পেয়ে ছোট্ট ইন্ডিয়ার খুশি তো ছিল বাঁধভাঙা। ইউএস টুডে।