‘সুপারস্টার নই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে সুপারস্টার মনে করেন না অমিতাভ বচ্চন। বলেছেন, ‘আমি জানি না, কেন আমাকে এই সম্মান দেওয়া হলো। আমি তো এই সম্মানের যোগ্য নই। কী এমন কাজ করেছি, যার জন্য এই সম্মান দেওয়া হলো!’ পোল্যান্ডের ক্রাকো শহরে অফ প্লাস ক্যামেরা চলচ্চিত্র উৎসবে এবার সুপারস্টারের সম্মান জানানো হয় অমিতাভ বচ্চনকে। অমিতাভের হাতে তুলে দেওয়া হয় শহরের চাবি। আবেগে আপ্লুত অমিতাভ আরও বলেন, ‘খুব সুন্দর ক্রাকো শহর। এখানকার মানুষও ভালো। এই শহরে আমি আবার আসব।’