‘সুপারহেভি’ ব্যান্ডে এ আর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের সংগীতের সঙ্গে পাশ্চাত্য সংগীতের নতুন এক মেলবন্ধন হতে যাচ্ছে। সুরস্রষ্টা এ আর রহমান কয়েক মাস ধরে ‘সুপারহেভি’ নামের একটি ব্যান্ডের সঙ্গে কাজ করছেন। দলটিতে মিক জ্যাগার, ডেভ স্টুয়ার্ট, জোস স্টোনের মতো খ্যাতিমান শিল্পীরা আছেন। আসছে সেপ্টেম্বরে দলটি একটি ফিউশন অ্যালবাম বের করবে বলে জানিয়েছে। লস অ্যাঞ্জেলেসের জিম হেনসন স্টুডিওতে পুরোদমে কাজ করছেন ব্যান্ড দলের সদস্যরা।গত বুধবার একটি ভিডিও গানের জন্য শুটিংয়ের কাজ সেরেছেন তারকাশিল্পীরা। এ আর রহমান জানান, মাত্র ১০ দিনে তাঁরা ২৯টি গান রেকর্ড করেছেন।আগামী ২০ সেপ্টেম্বর অ্যালবামটি বাজারে আসতে পারে। ওয়েবসাইট।