‘সুপ্রভাত বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার গ্যালারি জলরংয়ে ‘সুপ্রভাত বাংলাদেশ’ শীর্ষক চিত্রকলা ও পারফরম্যান্স আর্টের বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীটির উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। প্রদর্শনীতে ১৩ জন শিল্পীর কাজ রয়েছে। গত মার্চে গ্যালারি জলরংয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ কর্মশালায় আঁকা শিল্পকর্ম এবং এতে অংশগ্রহণকারী শিল্পীদের আরও কিছু কাজ দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। জীবনের নানা অনুষঙ্গ নিয়ে শিল্পীরা তাঁদের নিজস্ব শৈলীতে নিজেদের পছন্দের বিষয় নিয়ে কাজ করেছেন। কাগজ-ক্যানভাসসহ বিভিন্ন মাধ্যমে আঁকা চিত্রকলা ছাড়াও প্রদর্শনীতে রয়েছে আলোকচিত্র ও ভিডিওচিত্রের মাধ্যমে পারফরম্যান্স আর্টের উপস্থাপন। প্রদর্শনী চলবে ৩১ মে পর্যন্ত।