‘সূর্য দীঘল বাড়ী’র ইংরেজি সাবটাইটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারের প্রথম অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র সূর্য দীঘল বাড়ী ইংরেজি সাবটাইটেলসহ ডিভিডি আকারে বাজারে আসছে। যৌথভাবে ছবিটির চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছিলেন মসিহউদ্দিন সাকের ও শেখ নিয়ামত আলী।মসিহউদ্দিন শাকের বললেন, ‘ছবিটি ১৯৭৯ সালের ৩০ ডিসেম্বর নাটোরের একটি প্রেক্ষাগৃহে প্রথম মুক্তি পায়। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উত্সবে অংশ নেওয়ার জন্য তখন ছবিটির ফরাসি ভাষায় সাবটাইটেল করা হয়। সেসব উত্সব থেকে আমরা অনেকগুলো পুরস্কার পাই। তখন ছবিটি নিয়ে এ দেশে আলোচনা শুরু হয়। আমি তখন দেশের বাইরে ছিলাম। শুনেছি, দর্শকদের আগ্রহ থাকলেও প্রেক্ষাগৃহের মালিকদের মধ্যে তা ছিল না। দু-একটি প্রেক্ষাগৃহ ছাড়া আর কেউই কোনো সহযোগিতা করেনি। তাই অসংখ্য দর্শক একটি ভালো ছবি দেখা থেকে বঞ্চিত হয়েছেন।’ছবির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এখন আর বেঁচে নেই। তাঁদের মধ্যে রয়েছেন ছবির অন্যতম পরিচালক শেখ নিয়ামত আলী, অভিনয়শিল্পী ডলি আনোয়ার, জহিরুল হক, রওশন জামিল।ছবিতে অভিনয় করেছিলেন আরিফুল হক। তিনি এখন কানাডায়। সেখান থেকে তিনি প্রথম আলোকে বলেন, ‘সূর্য দীঘল বাড়ী আন্তর্জাতিক মানসম্পন্ন একটি চলচ্চিত্র। আর এতে যাঁরা অভিনয় করেছিলেন, তাঁদের অভিনয়ের মানও ছিল সে রকম।’বাংলা নববর্ষ উপলক্ষে ছবিটির ডিভিডি এ সপ্তাহেই আনছে লেজার ভিশন।