'সেরা নাচিয়ে'তে এবার শাওন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস, শাওন ও মুনমুন আহমেদ
ফেরদৌস, শাওন ও মুনমুন আহমেদ

নাচ নিয়ে চ্যানেল আইয়ে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’। এর আগে এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন পূর্ণিমা, ফেরদৌস ও মুনমুন আহমেদ। জানা গেছে, এবারের প্রতিযোগিতায় বিচারক থাকছেন না পূর্ণিমা। নতুন বিচারক হিসেবে যুক্ত হয়েছেন মেহের আফরোজ শাওন। প্রতিযোগিতার অন্য দুজন বিচারক ফেরদৌস ও মুনমুন আহমেদ।
শাওন বলেন, ‘বিচার করার জন্য বিচারক হওয়া নয়, রিয়েলিটি শোগুলোয় প্রতিযোগীরা নতুন কিছু করার চেষ্টা করে। তেমনই নতুন কিছু দেখার আগ্রহ থেকে বিচারক হয়েছি। নতুন কিছু দেখার মধ্যে অন্য রকম আনন্দ আছে।’
এর আগে শাওন বাংলাভিশনের ‘নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতার বিচারক হয়েছিলেন। শাওন বলেন, ‘তখন আমাকে যুক্তরাষ্ট্রে যেতে হয়েছিল। তাই শেষ পর্যন্ত আর ওই আয়োজনে যুক্ত থাকতে পারিনি।’