‘সেরা প্রিয়দর্শিনী’ সুপ্র মায়ে রাখাইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিবাসী মেলায় ‘সেরা প্রিয়দর্শিনী’ (সুন্দরী) নির্বাচিত হয়েছেন কক্সবাজার শহরের রাখাইন তরুণী সুপ্র মায়ে রাখাইন। দ্বিতীয় হয়েছেন রাজশাহীর সাঁওতাল সম্প্রদায়ের তরুণী লেয়া লতা মুরমো ও তৃতীয় হয়েছেন সিলেটের মণিপুরি সম্প্রদায়ের জ্যোতি সিনহা। পুরস্কার হিসেবে তাঁদের দেওয়া হয়েছে মুকুট, নগদ টাকা ও সনদ।কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গত শুক্রবার অনুষ্ঠিত হলো ‘আদিবাসী মেলা’। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও চ্যানেল আই যৌথভাবে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিকে সন্ধ্যায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খেয়াং, মুরং, লুসাই, বম, চাক, রাখাইন, মণিপুরি, সাঁওতাল, পাংখোয়াসহ ১৮টি সম্প্রদায়ের শতাধিক তরুণীর মধ্য থেকে ১০ জনকে ‘প্রিয়দর্শিনী’ ঘোষণা করা হয়।