'সৌন্দর্যের উপত্যকা মাঝে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই তরুণ শিল্পী জাহাঙ্গীর আলম ও সুমন কুমার সরকারের চিত্রকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ২-এ শুরু হলো একটি দ্বৈত চিত্র প্রদর্শনী ‘সৌন্দর্যের উপত্যকা মাঝে’। গতকাল বিকেলে সপ্তাহব্যাপী এই দ্বৈত চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পরসিক ও সংগ্রাহক এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মলয় বালা। সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক সিদ্ধার্থ শংকর তালুকদার।
প্রদর্শনীতে শিল্পী দুজনের জলরং মাধ্যমে আঁকা ৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।