‘স্কাইফল’ দর্শনে রাজ অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ২৩ অক্টোবর যুক্তরাজ্যের দ্য রয়্যাল আলবার্ট হলে ‘স্কাইফল’ ছবির বিশ্ব প্রদর্শনী দেখবেন প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা। ড্যানিয়েল ক্রেইগ অভিনীত বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’-এর বিশ্ব প্রদর্শনীতে উপস্থিত থাকার পাশাপাশি একটি তহবিল গঠনেও সাহায্য করবেন তাঁরা। এ তহবিলের অর্থ ব্যয় করা হবে যুক্তরাজ্যের তিনটি গোয়েন্দা সংস্থার কর্মীদের পেছনে। এক বিবৃতিতে ‘স্কাইফল’ ছবির প্রযোজক মাইকেল জি উইলসন ও বারবারা ব্রকোলি জানিয়েছেন, ‘প্রিন্স চার্লস ও দ্য ডাচেস অব কর্নওয়েল “স্কাইফল” ছবির বিশ্ব প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা জানিয়ে আমাদের আশ্বস্ত করেছেন। এ জন্য আমরা দারুণ উচ্ছ্বসিত।’‘স্কাইফল’ ছবির বিশ্ব প্রদর্শনীর দিন একটি তহবিলও গঠন করা হবে। যুক্তরাজ্যের তিনটি গোয়েন্দা সংস্থার সাবেক ও বর্তমান কর্মীদের জন্য ব্যয় করা হবে এই তহবিলের অর্থ। সংস্থা তিনটি হলো: দ্য সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস, দ্য সিকিউরিটি সার্ভিস ও গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স (জিসিএইচকিউ)। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইয়াহু নিউজ।‘স্কাইফল’ ছবির বিশ্ব প্রদর্শনীতে আরও উপস্থিত থাকবেন ছবিটির পরিচালক স্যাম মেন্ডেজ, অভিনয়শিল্পী ড্যানিয়েল ক্রেইগ, জুডি ডেঞ্চ, জেভিয়ার বারডেম, নাওমি হ্যারিস প্রমুখ। জেমস বন্ডের এই সর্বশেষ ছবি যুক্তরাজ্যে মুক্তি পাবে ২৩ অক্টোবর, আর যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর।