প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কারলেট হয়ে গিয়েছিলেন ‘স্কেয়ারলেস’। ক্যাপটেন আমেরিকা: দি উইন্টার সোলজার ছবির শুটিংয়ে বেশ কয়েকটি বিপজ্জনক দৃশ্য ছিল। সহ-অভিনেতারা অনুরোধ করেছিলেন, স্টান্টগুলো নিজে না করে জোহানসন যেন ডাবল ব্যবহার করেন। কিন্তু কারও পরামর্শ কানে তোলেননি। জোহানসন হয়ে গিয়েছিলেন ভয়শূন্য। নিজেই নিজের স্টান্টগুলো করেছেন। ফলাফল? হাতে-পায়ে চোট নিয়ে আহত হয়ে ঘরে ফেরা! তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই। জোহানসন বলেছেন, ‘নিজের স্টান্ট নিজেই করা গুরুত্বপূর্ণ। না হলে চরিত্রটাকে আপন করে নেওয়া হয় না। কখনো কখনো আপনি আঘাত পাবেন। তবে তার পরও নিজের স্টান্ট আমি নিজেই করতে চাই।’