‘স্ক্যারি মুভি ৫’-এ লিন্ডসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ভৌতিক ছবিকে ব্যঙ্গ করে নির্মিত ‘স্ক্যারি মুভি’ সিরিজের ছবিগুলো পেয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা। এবারে এই সিরিজের পঞ্চম ছবির কাজ হাতে নিয়েছেন পরিচালক জুটি ম্যালকম লি ও ডেভিড জুকার। আর ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে লোহান।‘স্ক্যারি মুভি ৫’ ছবিতে লিন্ডসে ছাড়া আরও অভিনয় করবেন অ্যাশলি টিজডেল, অ্যান্থনি অ্যান্ডারসন, রেজিনা হল, ক্রেইগ বিয়াকো ও এরিকা অ্যাশ। চলতি বছরের সেপ্টেম্বর থেকে পুরোদমে শুরু হবে ছবিটির কাজ। ‘স্ক্যারি মুভি ৫’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২০১৩ সালের ১৯ এপ্রিল। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে এইস শোবিজ।প্রায় পাঁচ বছর ধরে মাদকাসক্তি, মামলাসহ নানা ঝামেলায় জড়িয়ে ক্যারিয়ারে ধস নেমেছিল লিন্ডসে লোহানের। দারুণ আর্থিক সংকটেও পড়েছিলেন তিনি। তবে এ বছরের শুরুর দিক থেকে তাঁর ক্যারিয়ারে সুবাতাস বইতে শুরু করে। প্লেবয় ম্যাগাজিনে ফটোশুটের সুযোগ ছাড়াও প্রখ্যাত হলিউডের অভিনেত্রী প্রয়াত এলিজাবেথ টেইলরের নাম ভূমিকায় অভিনয়ের সুযোগ পান ‘লিজ অ্যান্ড ডিক’ ছবিতে। এ ছাড়া ‘দ্য ক্যানিয়োন্স’ ছবিতে মার্কিন অভিনেতা জেমস ডিনের বিপরীতে অভিনয় করবেন ২৬ বছর বয়সী এ অভিনেত্রী।