'স্টার ওয়ারস' ছবিতে লুপিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুপিতা নিয়োঙ্গ
লুপিতা নিয়োঙ্গ

ছিলেন অচেনা আঁধারে। সেখান থেকে একটা ছবি দিয়েই খ্যাতির ঝলমলে আলোয় লুপিতা নিয়োঙ্গ। এক ছবি দিয়েই অস্কার জিতে নেওয়া এই অভিনেত্রীকে এবার দেখা যাবে স্টার ওয়ারস সিরিজেও। সিরিজের সপ্তম ছবিতে অভিনয় করার কথা তাঁর। এখনো অবশ্য খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এমনিতে ভীষণ জনপ্রিয় এই সিরিজ নিয়ে কৌতূহল জিইয়ে রাখতে নতুন পর্বের কাহিনি ও অভিনেতা-অভিনেত্রীদের তালিকা নিয়ে লুকোছাপা করা হয়নি। তবে নতুন এই পর্বে লুপিতার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের খবরটি প্রায় নিশ্চিতই। পর্বটি পরিচালনা করবে জেজে অ্যাব্রামস। আইএএনএস।