'স্টোরি অব সামারা'র ট্রেলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়েন্স ফিকশন ধাঁচের ছবি স্টোরি অব সামারার ট্রেলার ইউটিউবে প্রকাশিত হলো ২৩ আগস্ট। এই ট্রেলারের ব্যাপ্তি তিন মিনিট ১৮ সেকেন্ড। ছবির পরিচালক রিকিয়া মাসুদো জানান, এবার কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন তাঁরা। শিগগিরই ছবির গানের অডিও অ্যালবাম প্রকাশ করা হবে।
স্টোরি অব সামারা ছবিতে অভিনয় করেছেন পিয়া, শিবা আলি খান, সাঞ্জু, শিমুল খান, আমান খান, এ টি এম শামসুজ্জামান, কাবিলা, চিত্রলেখা গুহ প্রমুখ।
ছবির ট্রেলারের ইউটিউব লিঙ্ক: https://www.youtube.com/ watch?v=v0PlW2HnRCE#t=13