‘স্নো হোয়াইট’ সিকুয়েল থেকে বাদ পড়লেন ক্রিস্টেন
রুপার্ট স্যান্ডারস পরিচালিত ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির সিকুয়েল থেকে বাদ পড়েছেন ‘টোয়াইলাইট’খ্যাত হলিউডের অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। আর এমনটা ঘটল রুপার্টের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতার খবর প্রকাশিত হওয়ার কিছুদিনের মাথায়। ‘স্নো হোয়াইট’ সিকুয়েলের পরিবেশক সংস্থা ইউনিভার্সেল পিকচার্সের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, ছবিটির কাহিনিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরো ছবির কাহিনি আবর্তিত হবে হান্টসম্যানের চরিত্রটিকে ঘিরে। এখানে স্নো হোয়াইট চরিত্রটি থাকবে, তবে কেন্দ্রীয় চরিত্র হিসেবে নয়। এদিকে এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, ছবিটির চিত্রনাট্য লেখার জন্য চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি পারিশ্রমিকও পেয়েছিলেন প্রখ্যাত মার্কিন চিত্রনাট্যকার ডেভিড কোপ। কিন্তু ছবির কাহিনিতে পরিবর্তন আনতে বলায় তিনি কাজটি ছেড়ে দিয়েছেন।আনুষ্ঠানিকভাবে ছবির পরিচালকের নাম জানানো না হলেও ঘনিষ্ঠ কয়েকটি সূত্র দাবি করেছে, রুপার্ট স্যান্ডারস ছবিটি পরিচালনা করবেন