‘স্পাইডারম্যান’-এর আরও তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর মুক্তি পাওয়া ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ ছবির ব্যাপক সাফল্যের পর একসঙ্গে তিনটি সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করেছে সনি পিকচার্স। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রথম সিক্যুয়েলের কাজ শুরু হয়ে গেছে, মুক্তি পাবে ২০১৪ সালের মে মাসে। মার্ক ওয়েব পরিচালিত ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ ছবির ঝুলিতে এখন পর্যন্ত জমা পড়েছে ৭৫১ মিলিয়ন মার্কিন ডলার। ছবিটির প্রথম সিক্যুয়েল পরিচালনার দায়িত্বেও থাকছেন মার্ক ওয়েব। তবে পরের দুটি সিক্যুয়েল তিনি পরিচালনা করবেন কি না, তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ছবি দুটি মুক্তি পাবে ২০১৬ ও ২০১৮ সালে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘ফোর্বস’ ম্যাগাজিন। এ প্রসঙ্গে সনি পিকচার্সের ভাইস চেয়ারম্যান জেফ ব্লেক বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যবসাসফল ও পছন্দের প্রযোজনা “স্পাইডারম্যান”। আমরা চলচ্চিত্রপ্রেমী দর্শকদের পাঁচ বছরের মধ্যে “স্পাইডারম্যান”-এর তিনটি সিক্যুয়েল উপহার দেব। বিষয়টি নিয়ে আমরা অনেক বেশি রোমাঞ্চিত।’