‘স্পাইস গার্লস’ ছাড়লেন ভিক্টোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ব্রিটিশ পপ ব্যান্ডদল ‘স্পাইস গার্লস’ থেকে বিদায় নিলেন ব্যান্ডটির অন্যতম সদস্য ভিক্টোরিয়া বেকহাম, যিনি পশ স্পাইস নামেও পরিচিত। ভবিষ্যতে আর কখনোই ব্যান্ডটির সঙ্গে গান গাইবেন না বলেই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘ডিজিটাল স্পাই’ জানিয়েছে, স্পাইস গার্লস ব্যান্ডের সঙ্গে আর গাইবেন না ভিক্টোরিয়া। ব্যান্ডের প্রতিটি সদস্যকে তিনি অনেক ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। এই মুহূর্তে পরিবার এবং নিজের ফ্যাশন ব্যবসাতে সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত রাখতে চান বলেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ভিক্টোরিয়ার পরিবর্তে নতুন সদস্য খুঁজছেন ব্যান্ডটির বাকি চার সদস্য জেরি হ্যালিওয়েল, এমা বান্টন, মেলানি ব্রাউন ও মেলানি চিজহোম। বর্তমানে ‘ওয়ানাবি স্পাইস’ রিয়েলিটি শো তৈরির বিষয়ে টিভি প্রযোজকদের সঙ্গে আলোচনা করছেন তাঁরা।