'স্বপ্নবাড়ি'তে নওশাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আরও একটি ছবিতে নাম লেখালেন অভিনয়শিল্পী নওশাবা। দুই দিন ধরে তিনি শুটিং করছেন স্বপ্নবাড়ি নামের নতুন একটি সিনেমায়। রাজধানীর বাংলামোটরের একটি বাড়িতে চলছে শুটিং। স্বপ্নবাড়ি ছবিটি পরিচালনা করছেন তানিম রহমান।
ছবিতে নওশাবা নিজের চরিত্রটি ‘একটু অন্য রকম’ বলে ব্যাখ্যা দিলেন। বলেন, ‘আমি এখনই এ ব্যাপারে পুরোপুরি কিছু বলতে চাই না। তবে পুরো ছবিটির মতো আমার চরিত্রটিও একটা বড় চমক। যা শুরুতে এক রকম মনে হবে, পরে ধীরে ধীরে পরিষ্কার হবে। এখন বললে চমক নষ্ট হয়ে যাবে। শুধু এটুকু বলতে চাই, আগে এ ধরনের চরিত্রে অভিনয় করিনি।’
ছবিতে নওশাবার সহশিল্পী হিসেবে আছেন শিমুল খান। স্বপ্নবাড়ির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম।