‘স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধুকে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানটি নতুন গানের অ্যালবামের মোড়ক উন্মোচনের। শিল্পী মমতাজের নতুন গাওয়া গানের অ্যালবাম স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধুকে-এর মোড়ক উন্মোচন করলেন প্রধান অতিথি। কিন্তু অনুষ্ঠানটি শুধু অ্যালবামের মোড়ক উন্মোচনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা হয়ে ওঠে শিল্পী ও রাজনীতিবিদদের মিলনমেলায়। তাঁরা আড্ডা দিলেন, কথা বললেন, সর্বোপরি এক আড়ম্বর পরিবেশে বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া মমতাজের নতুন গানের বিষয়ে তাঁদের অনুভূতি জানালেন।বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অবদানকে সম্মান জানাতে জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম এই নতুন গানের অ্যালবাম করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া সেন্টারে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।মমতাজ বেগম বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন মাধ্যমে বেশ কিছু গান গেয়েছি। ইচ্ছে ছিল তাঁকে নিয়ে লেখা আমার গাওয়া আরও কিছু গান দিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করব।’ জানালেন, সে স্বপ্ন তাঁর পূরণ হয়েছে। মোড়ক উন্মোচন শেষে মমতাজ অ্যালবামের গান দর্শক-শ্রোতাদের শোনান।এই অ্যালবামটি ব্যক্তিগত উদ্যোগে বের করছেন শিল্পী নিজেই। অ্যালবামের গানগুলো লিখেছেন ও সুর করেছেন হাসান মতিউর রহমান, শাহ আলম সরকার, শফি সিকদার ও দেওয়ান হাবিবুর রহমান। সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ।অ্যালবামে স্থান পাওয়া অন্যান্য গানের মধ্যে রয়েছে: ‘আমি স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধুকে’, ‘এই চোখজুড়ানো শ্যামল বাংলা’, ‘আর এক জনম থাকে যদি’, ‘যতদিন রবে পদ্মা মেঘনা’, ‘হাসমত আলী’, ‘আজ তোমার জন্মদিন’ ইত্যাদি। শিক্ষার্থীদের নাট্যোৎসবে দুটি নাটক মঞ্চস্থ ৬৯ বছর বয়সের এক বৃদ্ধ—নাম তাঁর ক্র্যাপ। তাঁর নির্জনতার সঙ্গী হলো মদ ও টেপরেকর্ডার। জীবনের প্রায় ৪০ ভাগ সময় ব্যয় করেছেন শুঁড়িখানায়। নিজের বর্তমান সময় অতিবাহিত করেন পুরোনো রেকর্ড শুনে। বারবার নিজের নিঃসঙ্গতায় নিমজ্জিত হন। এই ছিল ক্র্যাপস লাস্ট টেপ নাটকের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে এই নাটক দেখতে দেখতে অনেকেই অনুভব করেন নিঃসঙ্গতা।সৃজনশীল তারুণ্যের নাট্য প্রকাশ হিসেবে নাট্যকলার স্নাতক সমাপনী শিক্ষার্থীদের নির্দেশিত নাটক নিয়ে গত বুধবার থেকে নাটমণ্ডলে আট দিনের নাট্যোৎসব শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের আয়োজনে গতকাল শুক্রবার উৎসবের তৃতীয় দিনে মঞ্চস্থ হয় দুটি নাটক।প্রথমে ছিল স্যামুয়েল বেকেটের লেখা শাহীন কবির ও অমিতাভ চৌধুরীর অনুবাদে মহসীনা আক্তারের নির্দেশনায় নাটক ক্র্যাপস লাস্ট টেপ। এরপর মঞ্চস্থ হয় হ্যারল্ড পিন্টারের ভিক্টোরিয়া স্টেশন। লাকী ইনাম অনুবাদিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন শারমিন সুলতানা। ‘শৈল্পিক’ এক যুগ পার করলআজ শিল্পী নাহিদা শারমিনের প্রতিষ্ঠান ‘শৈল্পিক’-এর ১২ বছর পূর্তি অনুষ্ঠান। এই উপলক্ষে শৈল্পিক বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের সহযোগিতায় শনিবার বিকেল পাঁচটায় বেঙ্গল ক্যাফেতে এক পোশাক প্রদর্শনীর আয়োজন করেছে।নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশের ১২ জন নারী প্রদীপ জ্বালিয়ে এই প্রদর্শনী উদ্বোধন করবেন। বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী শৈল্পিকের ১৩ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পোশাক প্রদর্শনী ২১ আগস্ট ২০১০ পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।