‘স্বর্ণ পাম’ জিতল ‘লাভ’ (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের কান চলচ্চিত্র উত্সব আসর থেকে পাম ডি'অর বা গোল্ডেন পাম পুরস্কার ঝুলিতে ভরেছে অস্ট্রিয়ান চলচ্চিত্র নির্মাতা মিশায়েল হানেকে পরিচালিত চলচ্চিত্র `লাভ (আমর)'।৬৫তম কান চলচ্চিত্র উত্সব আসরের পর্দা নেমেছে ২৭ মে রবিবার। ওই দিন হানেকের হাতে গোল্ডেন পাম পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার জিতে অনুভূতি প্রকাশ করতে গিয়ে হানেকে বলেছেন, `আমি খুবই খুশি। ধন্যবাদ জুরি বোর্ডকে। আরও ধন্যবাদ থিয়েরি ফ্রেমক্সকে যঁাকে ছাড়া এই ছবি তৈরির সুযোগ আমি পেতাম না। এই ছবি নির্মাণের সঙ্গে সংশি্লষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ।' এক খবরে এমনটিই জানিয়েছে ইএনস্টারজ।হানেকে আরও বলেছেন, `বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার স্ত্রীকে যিনি বছরের পর বছর ধরে আমার কাজে উত্সাহ জুগিয়ে চলেছেন। এই ছবির সাফল্যের অন্যতম দাবিদার এর দুই অভিনেতা। তঁাদেরকেও ধন্যবাদ।'