'স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে'র সমাপনী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শেষ হচ্ছে ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
আজ শেষ হচ্ছে ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
‘বোদাস’ সিনেমার পোস্টার
‘বোদাস’ সিনেমার পোস্টার

আজ ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের শেষ দিন। বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিকেল সাড়ে চারটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী চলচ্চিত্রকারদের পুরস্কার দেওয়া হবে।
আজ শিল্পকলা একাডেমিতে বিকেল পাঁচটায় দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ব্রাজিলের চলচ্চিত্র ‘বোদাস’ এবং লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সুইজারল্যান্ডের প্রামাণ্যচিত্র ‘দ্য মেডো’। বিকেল তিনটায় দেখানো হবে পর্তুগালের চলচ্চিত্র ‘কুরু’ এবং বিকেল পাঁচটায় রাশিয়ার চলচ্চিত্র ‘আই ক্লোজ মাই আইজ’ দেখানো হবে। চলচ্চিত্র দুটি এবারের উৎসবের ‘ইন্টারন্যাশনাল কমপিটিশন’ বিভাগে প্রতিযোগিতা করছে।