'স্মৃতিতে অম্লান ওস্তাদ মোমতাজ আলী খান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী ওস্তাদ মোমতাজ আলী খানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে লোকাঙ্গন। ‘স্মৃতিতে অম্লান ওস্তাদ মোমতাজ আলী খান’ শীর্ষক আয়োজনটি আজ সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন রামেন্দু মজুমদার এবং বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ।