'স্মৃতিতে সেন্ট মার্টিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এমএফএ শেষ বর্ষের শিক্ষার্থীরা গিয়েছিলেন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। ভ্রমণকারীদের প্রায় সবাই সঙ্গে নিয়েছিলেন ক্যানভাস, রং, তুলি। প্রবাল দ্বীপের দৃষ্টিভরা মুগ্ধতা ক্যানভাসে বন্দী করেছিলেন কেউ কেউ। কেউ গড়েছেন ভাস্কর্য। শিক্ষার্থীদের সেই সব শিল্পকর্ম নিয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে শিল্পকর্ম প্রদর্শনী। শিরোনাম ‘স্মৃতিতে সেন্ট মার্টিন’।
প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৬ জন শিল্পীর ৪২টি শিল্পকর্ম। এই শিল্পকর্মের কোনোটিতে স্থান পেয়েছে সেন্ট মার্টিনের অপূর্ব নিসর্গ, যা দেখেছেন তা-ই ক্যানভাসে নিজের মতো করে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। আবার কেউ বাস্তবতার সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের কল্পনাকে। প্রদর্শনীর চিত্রকর্মগুলো আঁকা হয়েছে অ্যাক্রিলিক, জল রং ও ছাপচিত্রের মাধ্যমে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন জুয়েল এ রব, ওবায়দুল ইসলাম, মাজেদুর রহমান, সাবিয়া ফেরদৌস, মৌসুমী সুলতানা, শিরিন আক্তার, নাজমা আক্তার, আজিজুল হক, কোহিনুর আক্তার, ফারজানা রহমান, ফারজানা রহমান প্রমুখ।