‘স্যারের কথা অনেক মনে পড়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহিদ হাসান। জনপ্রিয় অভিনয়শিল্পী। এখন তিনি দারুণ ব্যস্ত ঈদের কাজ নিয়ে। আজ বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক কর্তাকাহিনি। এতে অভিনয় করছেন তিনি। ঈদের ব্যস্ততা...খুব বেশি ব্যস্ততা নেই। ইমোশনাল আবদুল মতিন নামে একটি নাটক করলাম বাংলাভিশনের জন্য। এটিএন বাংলার জন্য পরিচালনা করেছি ম্যাজিস্ট্রেট। সাম্রাজ্য নামে একটি নাটক করেছি; কোন চ্যানেলে যাবে, এখনো নিশ্চিত নই। মীর সাব্বিরের পরিচালনায় দুটি নাটক করলাম। এ ছাড়া সাংরিলা নাটকের কথা তো এরই মধ্যে সবাই জেনেছেন।জাহিদ হাসানের যদি দেখা হতো আরমান ভাইয়ের সঙ্গে...বলতাম, দেখেন কাণ্ড! আমাকেও অনেকে আরমান ভাই ডাকে!এবার ঈদে থাকছে না ‘আরমান ভাই’...দর্শক মিস করবে জানি। তবু ভাবলাম, অনেক দিন তো হলো। আরমান ভাইকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা চলছে। সেটাও যে কত দূর এগোল, এখনো ঠিক জানি না।যখন ছিলাম টো টো কোম্পানির ম্যানেজার...টো টো কোম্পানি নাটকটি বানানোর সময়ই মা বলছিলেন, তুই তো নিজেকে নিয়ে নাটক করছিস! স্কুলজীবনের শেষ দিকে আর কলেজের শুরুর দিকের কথা, সে সময় সারা দিন টো টো করে ঘুরে বেড়াতাম।তিঁতলি ভাঁইয়া কঁঙ্কা ভাঁইয়া, ক্যাকু ক্যাকু এবং অন্যান্য...কখনো চরিত্রের নামে, কখনো সংলাপের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া, এটা তো অবশ্যই একজন অভিনেতার জন্য বড় পাওয়া। কদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে আমাকে, হানিফ সংকেতকে আর এ টি এম শামসুজ্জামানকে সম্মাননা দেওয়া হয়েছিল। আমি মঞ্চে ওঠার সময় সবাই ‘আরমান ভাই, আরমান ভাই’ বলে চিৎকার করছিলেন। আসছে ঈদ...ঈদের কথা ভাবলে এখন যতটা না আনন্দ হয়, তারচেয়ে বেশি ভয় লাগে! দেখা যায় বাচ্চাকাচ্চাগুলো নিয়ে সিরাজগঞ্জ রওনা হয়েছি, রাস্তায় সব আনন্দ শেষ। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সেহির খেয়েই রওনা দিই। তবু পৌঁছাতে পৌঁছাতে বিকেল। একজন জাহিদ হাসান হতে চাইলে...জাহিদ হাসান হওয়াটা যে খুব সুখকর, তা নয়। সাফল্যের পেছনে অনেক রক্তক্ষয় আছে। অনেক তাচ্ছিল্য, খারাপ ব্যবহার। হোঁচট খেতে হবে, কথা শুনতে হবে। পরিশ্রম তো আছেই। আর আছে সৃষ্টিকর্তার করুণা।যখন নিজেকে টিভিতে দেখি...ভালো অভিনয় করলে দেখতে তো ভালোই লাগে। খারাপ অভিনয় দেখলে মনে হয়, কী দরকার ছিল...হুমায়ূন আহমেদের অনুপস্থিতি...যখন স্যার ছিলেন, তখন তাঁকে নিয়ে তেমন ভাবিনি। কিন্তু স্যারের মৃত্যুর পর গত এক বছর স্যারের কথা অনেক মনে পড়েছে।স্যারকে না বলা কথা...অনেক কথাই তো বলা হয়নি। যে কথা আগে বলা হয়নি, সে কথা এখনো বলা যাবে না।মো. সাইফুল্লাহ