‘স্লিপিং ডগস’ ছবিতে থাকছেন টম হ্যাংকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য হার্ট লকার ছবি দিয়ে অস্কার মাত করেছিলেন পরিচালক ক্যাথরিন বিগেলো। এবার তিনি হাত দিচ্ছেন স্লিপিং ডগস নামে প্যারামাউন্ট পিকচারসের একটি ছবিতে। এর আগে ছবিটির নাম ঠিক হয়েছিল ট্রিপল ফ্রন্টিয়ার। পরে সেই নাম বাদ দেওয়া হয় এবং ছবিতে অভিনয়ের জন্য টম হ্যাংকসকে প্রস্তাব দেওয়া হয়। বিগেলোর প্রস্তাবে সাড়া দেন টম হ্যাংকস। প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও ব্রাজিল সীমান্তের সংঘবদ্ধ অপরাধী চক্রকে নিয়ে ছবির কাহিনি। তিনটি দেশের ওই সীমান্ত এলাকার সবকিছুর নিয়ন্ত্রক পাঁচ ব্যক্তি। ওয়েবসাইট।