‘হঠাৎ দেখা’ কবিতা থেকে নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা নিয়ে নাটক তৈরি হলো। দেবর মাধবকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে ট্রেনে করে যাচ্ছে অতন্দ্রিলা। ট্রেনে সোমের সঙ্গে হঠাৎ দেখা হয় অতন্দ্রিলার। সোম একসময় তার গৃহশিক্ষক ছিল। অতন্দ্রিলার চাচাতো বোনের ষড়যন্ত্রের কারণে সোমকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কবিতা থেকে নাট্যরূপ দেওয়ার কাজটি করেছেন অঞ্জন আইচ। পরিচালনাও তিনিই করেছেন। এখানে সোমের চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, আর অতন্দ্রিলার চরিত্রে নওশীন। অতন্দ্রিলার স্বামী মনোজের ভূমিকায় অভিনয় করেছেন ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল। এবারই প্রথম অভিনয় করলেন তিনি। চাচাতো বোন হয়েছেন মাশিয়াৎ।নওশীন জানান, হঠাৎ দেখা নাটকটি তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ইহান ক্রিয়েশনস থেকে তৈরি হয়েছে। পঁচিশে বৈশাখ তা দেখানো হবে একুশে টিভিতে।