'হত্যা করা হয়েছিল মাইকেল জ্যাকসনকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিস জ্যাকসন
প্যারিস জ্যাকসন

বাবাকে হত্যা করা হয়েছিল, এমন দাবি করেছেন প্রয়াত মার্কিন পপসম্রাট মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন। তিনি মনে করেন, অনেকেই চেয়েছিলেন, মাইকেল মরে যাক। সম্প্রতি রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবাকে ‘হত্যার’ আগে পাওয়া আলামতগুলো ব্যাখ্যা করে প্যারিস বলেছেন, ‘বোঝাই যায়, এটা পরিকল্পিত।’
মাইকেল জ্যাকসন মাদকাসক্ত ছিলেন। কিন্তু প্যারিসের ধারণা, মাইকেলের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরে তাঁর দায়িত্ব নেওয়ার পর থেকেই সব বদলে যেতে শুরু করে। প্যারিস বলেছেন, ওই চিকিৎ​সক আসলে ছিলেন তাঁর বাবার আততায়ীর ‘লোক’। তাঁর কারণেই মারা যান প্যারিসের বাবা। এমনকি মাইকেল জ্যাকসন নিজেও নাকি প্রায়ই বলতেন, একদিন তাঁকে মেরে ফেলা হবে।
সাক্ষাৎ​কারে কনসার্ট আয়োজন প্রতিষ্ঠান এইজি লাইভ-এর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন প্যারিস। জ্যাকসনের কনসার্ট প্রযোজনা করা ওই প্রতিষ্ঠান নাকি শিল্পীদের সঙ্গে খুব বাজে আচরণ করে, তাঁদের আমৃত্যু খাঁটিয়ে নেয়। জনপ্রিয় শিল্পী জাস্টিন বিবারকে নিয়ে শঙ্কা প্রকাশ করে প্যারিস বলেন, ‘আমি ভয় পাচ্ছি বিবারকে নিয়ে। প্রতিষ্ঠানটি তাঁকেও খাঁটিয়ে মারছে। টিএমজেড