‘হসপিটাল’ নিয়ে টেলিছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬২ সালে নীহাররঞ্জন গুপ্তের হসপিটাল উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি করেছিলেন সুশীল মজুমদার। চলচ্চিত্রে ‘শৈবাল’ চরিত্রে অভিনয় করেছিলেন অশোক কুমার আর ‘শর্বরী’ চরিত্রে সুচিত্রা সেন। এবার হসপিটাল উপন্যাস নিয়ে বাংলাদেশে টেলিছবি তৈরি করছেন চয়নিকা চৌধুরী। চিত্রনাট্য তৈরি করেছেন অরুণ চৌধুরী। টেলিছবিতে শৈবাল চরিত্রে অভিনয় করবেন মাহফুজ আহমেদ। তিনি বললেন, ‘এটি একটি অসাধারণ উপন্যাস। কয়েকবার পড়েছি। চলচ্চিত্রটিও দেখেছি। এবার সেই উপন্যাস নিয়ে টেলিছবিতে আমি অভিনয় করব।’চয়নিকা জানান, ‘শর্বরী’ চরিত্রের জন্য জয়া আহসানের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই তা চূড়ান্ত করা হবে।জানা গেছে, আগামী মাসের শেষ দিকে টেলিছবিটির শুটিং শুরু হবে।চয়নিকা চৌধুরী বললেন, ‘টেলিছবি নির্মাণের ক্ষেত্রে উপন্যাসটিকে অনুসরণ করছি। তবে গল্পটিকে এই সময়ের মতো করে উপস্থাপন করব।’হসপিটাল এবার ঈদে দেখানো হবে এটিএন বাংলায়।