'হাইড আউট' ছবিতে ২০০ মুক্তিযোদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইড আউট মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র। এই ছবিতে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের পঞ্চগড় ফ্রন্টের ২০০ জন গেরিলা মুক্তিযোদ্ধা। ছবিটি তৈরির জন্য অনুদান দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রযোজনা করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সারোয়ার তমিজউদ্দিন। তিনি বলেন, ‘হাউড আউট’ হলো যুদ্ধের সময় লুকিয়ে থাকার জায়গা। স্বাধীনতার ৪২ বছর পর এই গেরিলা মুক্তিযোদ্ধারা যুদ্ধের সময় তাঁদের লুকিয়ে থাকার সেই জায়গাগুলো খুঁজে বের করেছেন। কথা বলেছেন সেই দিনগুলো নিয়ে। ওই সময় যাঁরা এই মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় দিয়েছিলেন, খাবার জুগিয়েছিলেন, লুকিয়ে থাকতে সাহায্য করেছিলেন; সেই সব মানুষ এখন কেমন আছেন, তা জানার উদ্দেশ্য নিয়ে এই প্রামাণ্যচিত্র তৈরি করেছি।
জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্রটি প্রচার করা হবে টিভি চ্যানেলে।