‘হাসতে এবং হাসাতে পছন্দ করি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজু খাদেম। অভিনয় করছেন মঞ্চ ও টিভিতে। আজ বাংলাভিশনে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক লঙ্গরখানা।‘লঙ্গরখানা’...নাটকটি বদরুল আনাম সৌদের লেখা এবং পরিচালক নরেশ ভূঁইয়া। একটু কমেডি ধাঁচের নাটক। গ্রামের একটি পরিবার নিয়ে গল্প। আমি পরিবারের কর্তার ভগ্নিপতি। প্রতিটি দৃশ্যই বেশ মজার।ছোট পর্দায় চলছে...আমার অভিনীত বেশ কয়েকটি নাটকই এখন প্রচারিত হচ্ছে। শিহাব শাহীনের পরিচালনায় মুম্বাসা নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। অলসপুর, রেডিও চকলেট রিলোডেডও দর্শক পছন্দ করেছেন।যে চরিত্রের প্রতি আমার ভালো লাগা...আমরা সাধারণত আমাদের স্বাভাবিক জীবনের কাছাকাছি চরিত্রগুলোই করি। ব্যক্তিগতভাবে আমি একটু অন্য কিছু করতে ভালোবাসি। যেমন, সুবর্ণা মুস্তাফা আপার স্বামীর ভূমিকায় অভিনয় করেছি, একটু বয়স্ক চরিত্র। কাজ করে আনন্দ পেয়েছি।‘ভোলার ডায়েরি’...ভোলার ডায়েরি আমার প্রথম কাজ। কোনো সংলাপ ছাড়া দর্শকের মন জয় করা, প্রথম অভিনয়ই খুব চ্যালেঞ্জিং ছিল। সেদিক থেকে আমি সৌভাগ্যবান। ছোটবেলা থেকেই মিস্টার বিন আর চার্লি চাপলিনের অভিনয় দেখেছি। কিন্তু আমার চরিত্রে তাঁদের কোনো প্রভাব ছিল না। আমরা চেয়েছিলাম, দর্শক যেন ভোলাকে তাদের কাছের মানুষ হিসেবে গ্রহণ করেন।যাঁর অভিনয় দেখে মুগ্ধ হই...মুগ্ধতাই বলি আর শ্রদ্ধাই বলি, আমার সব সময়ের প্রিয় অভিনেতা হুমায়ুন ফরীদি।হাসি বনাম কান্না...অভিনয় দিয়ে দর্শককে হাসাতেও হয়, কাঁদাতেও হয়। দুটিই সমান কঠিন। মূল কাজ হলো, দর্শককে আঁকড়ে ধরে রাখা। তবে ব্যক্তিগতভাবে আমি হাসতে এবং হাসাতে পছন্দ করি।প্রচারের অপেক্ষায়...নাটক তো আছেই। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ছবিতে অভিনয় করেছি। আরও একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য আলোচনা হচ্ছে।যদি ফিরে যাই ছেলেবেলায়...আমি বড় হয়েছি সিলেটে। পাহাড়, বন...অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য। তবে ছেলেবেলায় যদি ফিরে যাই, বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিতে চাই। আমি খুব আড্ডাবাজ। বন্ধুদের পেলে আর কিছু চাই না।মো. সাইফুল্লাহ