‘হিন্দুস্তান সবারই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিন্দুস্তান সবারই। এতে ভারতবাসী সবার সমান অধিকার রয়েছে।’ এ মন্তব্য করেন আশা ভোঁশলে। সম্প্রতি পুনেতে একটি মারাঠি টিভি চ্যানেলে তাঁর সাক্ষাত্কার নেওয়া হয়। এতে সাক্ষাত্কার গ্রহণকারী একপর্যায়ে তাঁর কাছে প্রশ্ন রাখেন, বাইরে থেকে মুম্বাইয়ে দলে দলে লোক আসায় পরিবেশ নোংরা হচ্ছে বলে তিনি মনে করেন কি না। এ সময় দর্শকসারিতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রেসিডেন্ট রাজ ঠাকের উপস্থিত ছিলেন। প্রশ্নের জবাবে আশা বলেন, ‘হিন্দুস্তান যেহেতু সবার, কাজেই মুম্বাইয়ে দলে দলে লোক আসবেই।’ ওয়েবসাইট।