‘হিমুর বন্ধু হিরু’র প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের নন্দিত লেখক হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র ‘হিমু’। মৃত্যুর পর তাঁর প্রথম জন্মদিনে আয়োজন করা হয় ‘হিমু দিবস’। হিমু দিবসেই প্রকাশিত হয় দেলোয়ার হাসানের হিমুর বন্ধু হিরু গল্পগ্রন্থটি। গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ভারতের সাহিত্যিক সমরেশ মজুমদার। আলোচনায় অংশ নেন কবি বেলাল আহমেদ, আসাদ চৌধুরী, হাবীবুল্লাহ সিরাজী, হাসান হাফিজ প্রমুখ।