'হিরো' হবেন কে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ জুন শুরু হয়েছিল ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো, পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’ প্রতিযোগিতাটি। দেশের অসংখ্য প্রতিযোগী অংশ নিয়েছিলেন দেশসেরা ‘হিরো’ হওয়ার এ রিয়ালিটি শোতে। শেষ অবধি টিকে আছেন পাঁচজন। প্রতিযোগিতাটির ১৫টি পর্ব চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে। বিচারক হিসেবে রয়েছেন অভিনয়শিল্পী রিয়াজ ও তানিয়া আহমেদ। ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এর গ্র্যান্ড ফিনালে।